কাজীপুরের মানুষের জীবনমান উন্নয়নে আমাদের বহুমুখী কার্যক্রম।
কাজীপুরে ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে এবং মেধাবী কিন্তু দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ করে দিতে আমরা বিভিন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছি।
দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিতে আমরা নিয়মিত বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প আয়োজন করি।
সবুজ ও পরিচ্ছন্ন কাজীপুর গড়ে তোলার লক্ষ্যে আমরা বছরজুড়ে পরিবেশ সংরক্ষণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি।
নারীদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে আমরা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করি।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। বন্যা, ঝড় সহ সকল দুর্যোগে আমরা ত্রাণ সহায়তা প্রদান করি।
আপনার সহায়তা ও স্বেচ্ছাশ্রম আমাদের কাজকে আরও শক্তিশালী করে।